জেলে কারা মারা গেছে তাদের তালিকা দিন, বিএনপিকে কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪
‘কারাগারে নির্যাতনের শিকার হয়ে গত তিন মাসে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু’র অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) বলুক, তালিকা দিক কারা কারা মারা গেছে এবং তারা কোথায় কোথায় বিএনপির কী দায়িত্বে ছিল।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারে নাকি তাদের ১৩ নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দি আছে তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। এ রকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যাটা ১৪-১৫ সে রকম বেরিয়েছে। এখন জেলে যে বন্দি অবস্থায় আছে তার কি মৃত্যু হবে না? এখন জেলে যে সব লোক মারা গেছেন তারা যে বিএনপির, এটা কীভাবে দাবি করে তারা। তাহলে তারা (বিএনপি) তালিকা দিক, কারা কারা মারা গেছে এবং তারা কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে ছিল।
তিনি আরও বলেন, আমরা গুমের অনেক খবর জানি। কক্সবাজারের সালাউদ্দিন যখন ওপারে ধরা পড়ে, তখন সে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। ধরা পড়ার আগে বিএনপি অপপ্রচারই করেছিল যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। তারপরে একজন প্রখ্যাত সাংবাদিক ফরহাদ মজহার, তার সম্পর্কেও একই রকম অপপ্রচার করা হয়েছিল। পরে তাকে পাওয়া গেলো খুলনার মার্কেটে। অথচ আমাদের যে মাফুজ বাবুকে নিয়ে (নগর ছাত্রলীগের নেতা) তারা (বিএনপি) গুম করল সে বিষয়ে কোনো কথা বলে না। চট্টগ্রামে জামালউদ্দিন তাদের (বিএনপির) পার্টির নেতা। জামালউদ্দিন হঠাৎ অপহরণ, গুম হয়। তারপর এক সময় তারা দোষ চাপাল যে আওয়ামী লীগ তাকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু পরে দেখা গেলো যে জামালউদ্দিনকে তারাই (বিএনপি) অপহরণ করে খুন করেছে।
সেতুমন্ত্রী আরও বলেন, কাজেই আমরা এখনো বলতে চাই, গুম খুন এসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া, মিথ্যাচার যে তারা করছে সত্যটা কী? কারা গুম হয়েছে তাদের তালিকা দেখতে চাই। তারা অন্ধকারে বারবার ঢিল ছুড়বে সেটা হয় না। এটা রাজনীতি নয়। তাদের রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোনো স্পেস নেই।
গুম খুনের জন্য বিএনপি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের বিচারের দাবি করবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে এবং বিএনপি আমলে কত হত্যা, কত গুম হয়েছে সেটারও হিসাব হোক। সব হিসেবই আসুক। কোন আমলে কত মানুষ, রাজনৈতিক প্রতিপক্ষ খুন হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, নিখোঁজ রয়েছে এরও হিসাব দিতে হবে।
গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকারের অবসান ঘটানোর কথা বলছেন বিএনপি নেতারা, এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই ধরনের স্লোগান এতদিন গৃহবন্দি ছিল। নতুন কোনো কথা, কয়েকদিন পরে বলবে সরকারের পদত্যাগ চাই, সরকারের পতন চাই, সরকারকে পালিয়ে যেতে হবে, আবার বলবে শেখ হাসিনাকে হটাতে হবে, বিএনপির এসব কথার কোন মূল্য আছে? বিএনপির একটা ২৮ দফা,এক দফা সবই তো ভুয়া।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খানের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, মঈন খান রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। এটা করতেই পারেন। সেখানে ষড়যন্ত্র আভাস খোঁজার কিছু নেই। সব ব্যাপারে ষড়যন্ত্র দেখার কিছু নেই। এ নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথার প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি।
সংরক্ষিত আসনে ১৪ দলের শরিকরা মনোনয়ন পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভবনে আগামীকাল আমাদের মনোনয়ন বোর্ডের সভা আছে। ১৪ দলের ব্যাপারে আমাদের নেত্রী অন্যভাবে মূল্যায়ন করতে পারেন। তবে নিয়মানুযায়ী তাদের পাওয়ার সুযোগ নেই। বাকিটা আগামীকাল বৈঠকের পর জানা যাবে।
মিয়ানমারের সেনা সদস্যরা অস্ত্র হাতে বাংলাদেশে ঢুকে পড়ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন। সে রকম কিছু হলে আমাদের প্রচলিত ব্যবস্থা অনুযায়ী, বিদেশি কারো অনুপ্রবেশ ঘটে। তাহলে সেটা খতিয়ে দেখা হবে এবং অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
